সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, কঠিন হচ্ছে শর্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

অস্ট্রেলিয়ায় অভিবাসনে আসছে বড় ধরনের পরিবর্তন। ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এতে অনেকের জন্য সুযোগ তৈরি হলেও বাড়ছে শর্তের কড়াকড়ি।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে বাড়ছে বিভিন্ন ভিসার ফি ও বেতনের সীমা। ছাত্র ভিসার জন্য ফি বাড়ছে ১ হাজার ৬০০ ডলার থেকে ২ হাজার ডলারে। স্পনসর ভিসায় ন্যূনতম বেতন বেড়ে হচ্ছে ৭৬ হাজার ৫১৫ ডলার। দক্ষ কর্মীদের জন্য বেতন সীমা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ২১০ ডলার করা হয়েছে।

এ ছাড়া, বিভিন্ন রাজ্যে নতুন মনোনয়ন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জুলাই থেকে অক্টোবরের মধ্যে নতুন কোটা ঘোষণা হলে আবার চালু হবে মনোনয়ন কার্যক্রম।

আঞ্চলিক এলাকায় কাজের সুযোগও বাড়ছে। ডামা ভিসার আওতায় সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৫৫ বছর। ইংরেজি ভাষার শর্তেও শিথিলতা আনা হয়েছে। এই ভিসার মাধ্যমে আঞ্চলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসের পথ খুলছে।

এদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিভাবান, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল ইনোভেশন ভিসা’। এর জন্য ৭ স্তরের আবেদন পদ্ধতি চালু করা হয়েছে।

অন্যদিকে, ৪৮২ টেম্পোরারি স্কিলড ভিসার বাতিলের হার বেড়েছে ৪১ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, বাস্তব চাহিদা অনুযায়ী সঠিক পেশা নির্বাচন না করলে আবেদন বাতিলের ঝুঁকি বেড়েছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি না থাকলে ভিসা পাওয়া কঠিন হবে। তাই এখনই স্কিল অ্যাসেসমেন্ট সম্পন্ন করার পাশাপাশি ইংরেজি পরীক্ষায় ভালো স্কোরের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD