শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না: মির্জা আব্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত তাই সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না।

রবিবার (২৯ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। যখন রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের পথে হাটছে তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD