শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ক্ষমা প্রদর্শনের মাধ্যমে হত্যাযজ্ঞে উৎসাহ দেয়া হয়েছে: সালাহউদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার যথেষ্ট অপব্যবহার করা হয়েছে। উপর্যুপরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে হত্যাযজ্ঞে উৎসাহ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলে সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, বিএনপি নীতিগতভাবে একমত, ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। সংবিধানে যা অন্তর্ভুক্ত করা হবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতির ব্যাপারেও আলোচনা হয়েছে। এইটা ভালো অগ্রগতি।

বিএনপির এই নেতা বলেন, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থাপনের ব্যাপারে আমরা একমত। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেই এটি করতে হবে। তা করা গেলে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

তিনি বলেন, জনগণের কাছে আমাদের দায় অনেক বেশি। এখানে মতামত দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, জাতীয় স্বার্থে ঐকমত্য কমিশনে আলোচনা করা হচ্ছে। সর্বোচ্চ সহযোগিতা কারা করছে, তা জনগণ বিবেচনা করবে। দ্রুত জাতীয় সনদ প্রণয়ন হোক, বিএনপি তা চায়।

বৈঠকে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এসময়ে এসে সংবিধানে এমন কিছু পরিবর্তন করতে পারবো না, যে পরিবর্তন পরবর্তীতে টিকবে না। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। এখন যে পর্যায়ে আছি, এখানে জনগণ ও রাষ্ট্রের কাছে আমাদের দায় অনেক বেশি। আমরা এখানেই রাজনৈতিকভাবে মতামত দিচ্ছি না, জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য সার্বিকভাবে মতামত দিচ্ছি। এখানে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা থাকার কথা না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD