শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১১৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ধাপে ধাপে জার্মানি, স্পেন, ইতালি ও ইংল্যান্ডে শুরু হয়েছে ক্লাব ফুটবল। ইউরোপে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার সঙ্গে এবার ফিরছে ক্রিকেটও। ১১৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে। ইংল্যান্ডের মাটিতে অপেক্ষা ঘুচবে ক্রিকেটপ্রেমীদের।

বুধবার ৮ জুলাই ২২ গজ মাতাবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটন শহরের রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচ দিয়ে ফিরছে করোনা পরবর্তী ক্রিকেট। সিরিজে ৩ টি টেস্টে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

চলতি বছরের ১৩ মার্চ সব শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হলেও করোনার প্রকোপ বেড়ে গেলে ১৫ মার্চ দ্বিতীয় ওয়ানডে বাতিল হয়। এর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ফাঁকা গ্যালারিতে প্রতীকী দর্শক রেখে শুরু হয়েছে ফুটবল। বুন্ডেস লিগা, সিরি আ’, লা-লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগে এমন দৃশ্য চোখে পড়েছে। এবার ক্রিকেট মাঠেও দর্শক ছাড়া ম্যাচ গড়াবে। তবে দর্শকদের রেকর্ড করা সাউন্ডে হই হুল্লোড় মুখরিত থাকবে স্টেডিয়াম।

রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে উইকেট তুলে নিলে বা চার-ছক্কা হলেই বাজনা বাজবে। ম্যাচের সব উত্তেজক মুহূর্তে গ্যালারি থেকে দর্শকদের রেকর্ড করা আওয়াজ বাজানো হবে।
এমন মাঠে আগে খেলা হয়নি। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এরই মধ্যে মনোবিদের দ্বারস্থ হয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

এদিকে গেল ৯ জুন ইংল্যান্ডে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। নিয়ম মেনে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ১৪দিনের জন্য হোটেলবন্দী হতে হয় সফরকারীদের। কোয়ারেন্টিন শেষ হলে অনুশীলনে ফিরে ক্যারিবীয়রা। এরইমধ্যে আলাদা প্রস্তুতি ম্যাচ খেলেছে জেসন হোল্ডার-বেন স্টোকসরা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD