শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কলম্বোর তুলনায় পাল্লেকেলের পিচ বেশি ব্যাটিংবান্ধব। স্পিনও ধরে। বাংলাদেশের তিন স্পিনারকে নিয়ে তাই আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলংকা। সিরিজ জিততেও মরিয়া। মেহেদী হাসান মিরাজদের লক্ষ্যও অভিন্ন।

আজ বিকাল ৩টায় অঘোষিত ফাইনালে নির্ধারিত হবে সিরিজের ট্রফি।

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত আছেন শঙ্কায়। শেষ পর্যন্ত তাকে নিয়ে একাদশ না সাজালে বদল আসতে পারে তার জায়গায়। ওপেনার পারভেজ হোসেন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও ভালো করেন শামীম।

টপ অর্ডারে নাইম শেখের সুযোগ হতে পারে শান্তর জায়গায়। বাড়তি বোলার নিয়ে খেললে সেটি অবশ্য হবে না। হৃদয় ও জাকের আলীর পারফরম্যান্স ওঠা-নামার মধ্যে থাকে। তাদের এখানে বদল আসার সম্ভাবনাও কম। বোলিংয়ে সুযোগ পাচ্ছেন না রিশাদ হোসেন। প্রথম ম্যাচে তিনি অসুস্থ ছিলেন। সেই ম্যাচে অভিষেক হওয়া তানভীর দ্বিতীয় ম্যাচে নেন পাঁচ উইকেট।

একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে সফরকারীরা। আগের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ডান-হাতি পেসার তাসকিন আহমেদকে। হাসান মাহমুদের জায়গায় আজ তিনি আবার একাদশে ফিরবেন। শামীম হোসেন চোট পেলেও তার খেলতে হয়তো সমস্যা হবে না।

পাল্লেকেলেতে সাধারণত পেসাররা দাপট দেখালেও উইকেট হয় ব্যাটিং সহায়ক। বড় স্কোর হয়। তবে এই ভেন্যুতে বৃষ্টির উৎপাত থাকে। আজও বৃষ্টির সম্ভাবনা আছে। এই মাঠে শেষ পাঁচ ওয়ানডে বৃষ্টির কারণে কার্টেল ওভারের হয়েছে। সবশেষ ওয়ানডে পরিত্যক্ত হয়।

প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ডও ভালো না। ২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথমটিতে হেরে পরের দুটিতে জয় তুলে নিয়েছিল। এবার অবশ্য তেমন না হওয়ার মন্ত্রেই বলিয়ান মিরাজ ব্রিগেড। বৃষ্টি বাধা উতরে লঙ্কানদের হারাতে পারলে সিরিজের সঙ্গে ইতিহাসও হবে বাংলাদেশের। আগে কখনও শ্রীলংকায় ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। সেরা ১১জন নিয়ে আজ সেটাই চাইবেন মিরাজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD