শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের সঙ্গে কথা বলতে চায় বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের আগে দেশ ছেড়েছিলেন, তারপর আর দেশেই ফেরা হয়নি তার। তারকা এই অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনাও সেভাবে দেখা মিলছে না।

এদিকে, বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাকিবের ফেরার ইস্যু আমিনুল ইসলাম বুলবুল নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছিলেন। মাস দেড়েক পর আবারও সেই নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন তিনি।

সাকিবকে নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণ থেকেই তিনি অবসর নেননি—এমন ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সরাসরি সাকিবের সঙ্গে কথা বলার পরই বোর্ডের অবস্থান স্পষ্ট হবে।

আজ সোমবার সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিবকে এখনো পাওয়া যাবে। সব সংস্করণ থেকে সে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় দলের নির্বাচক প্যানেল এবং ক্রিকেট পরিচালনা বিভাগের মতামতকেই গুরুত্ব দিচ্ছেন বুলবুল, ‘তার সঙ্গে কথা বলব। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা দল নির্বাচন করে, জাতীয় দলের নির্বাচকদের ওপর। আমার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি (সাকিবের সঙ্গে)।’

সাকিবের সঙ্গে এখনো কথা হয়নি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো যোগাযোগ হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগের যারা আছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে।’

এই মুহূর্তে গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই টুর্নামেন্টের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন। পরের দুই ম্যাচেই আবার ব্যর্থ। ব্যাট হতে দুই ম্যাচ মিলিয়ে করেছেন ১১ রান, বোলিংয়ে পাননি কোনো উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD