রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :

‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করলেন সারজিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’

এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে দলটি। এর অংশ হিসেবে জেলায় জেলায় সমাবেশ করছে তারা। সমাবেশে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD