শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর গল্পে রেকর্ড গড়ল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও শুরু হার দিয়েই। শ্রীলঙ্কা থেকে খালি হাতেই ফেরার শঙ্কা পেয়ে বসেছিল টাইগারদের। কিন্তু, টানা দুই জয়ে দূর্দান্ত এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখলো লিটন দাসের দল।

বুধবার (১৬ জুলাই) ৮ উইকেটের জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিলো বাংলাদেশ দল। একইসঙ্গে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদও পাওয়া হয়ে গেল বাংলাদেশের।

কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন সিরিজ নির্ধারণী ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। লঙ্কান ব্যাটারদের সামনে সাক্ষাৎ দুঃস্বপ্ন হয়ে দাঁড়ান সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া শেখ মেহেদী। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।

অবশ্য লঙ্কান ব্যাটিং লাইন আপে প্রথম ধাক্কাটা দেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তার করা প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস।

শ্রীলঙ্কার হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে ২৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন দাসুন শানাকা; ইনিংসের শেষ ওভারে শরিফুলকে দুটি ছক্কা ও দুটি চারে তুলোধুনো করে শ্রীলঙ্কাকে এনে দেন লড়াইয়ের মতো সংগ্রহ। ৭ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

পরে রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তাতে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা। তবে তিনে নেমে সেই বিপদ সামাল দেন গত ম্যাচের নায়ক লিটন।

রানের খাতা খোলার আগেই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন লিটন দাস ও তানজিদ তামিম। ২৬ বলে ৩২ রান করে কামিন্ডু মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। কিন্তু, বাংলাদেশ দলের রান তখন ৮ ওভার ৩ বলে ৭৪।

এরপর ক্রিজে আসেন তৌহিদ হৃদয়। তার সঙ্গে মিলেই বাংলাদেশের বাকি কাজটা সেরে ফেলেন দুর্দান্ত খেলতে থাকা তানজিদ তামিম। ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে ২৫ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন তৌহিদ হৃদয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD