রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম :

সারা দেশে মবক্রেসির রাজত্ব চলছে: সালাহউদ্দিন আহমদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারাদেশে মবক্রেসির রাজত্ব চলছে। আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী দল বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনকে বিলম্বিত করতে যারা ষড়যন্ত্র করছে, তারা যেন আশ্রয়-প্রশ্রয় না পায়।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD