শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

স্টারলিংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছেন। এতে নেতৃত্ব দিবেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তার সঙ্গে থাকবেন আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক, স্পেসএক্স রিচার্ড গ্রিফিথস।

শুক্রবার (১৮ জুলাই) প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগত দলটি বাংলাদেশে তাদের ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, তাদের নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার সহজ সমাধান।

একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্বের দিকগুলো মূল্যায়ন করতে এবং সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। পাশাপাশি তারা বাংলাদেশে স্টারলিংকের অফিসিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবেন।

স্পেসএক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯ তারিখ ফিরে যাবে প্রতিনিধি দলটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD