শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুরের হার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর রোমাঞ্চকর ফাইনালে হেরে শিরোপা ধরে রাখা হলো না রংপুর রাইডার্সের। ৩২ রানে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে নুরুল হাসান সোহানের দলের।

একদিকে জনসন চার্লসের দাপুটে ইনিংস, অন্যদিকে ডোয়াইন প্রিটোরিয়াসের বিধ্বংসী বোলিং—সব মিলিয়ে গায়ানার দাপটেই শেষ হলো এবারের আসর।

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানার শুরুটা খুব একটা ভালো হয়নি। এভিন লুইস (৫) চতুর্থ ওভারেই বিদায় নেন। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ।

চার্লস খেলেন ৪৮ বলে ১ ছক্কা ও ১১ চারে ৬৭ রানের চোখধাঁধানো ইনিংস। আর গুরবাজ মাত্র ৩৮ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৬৬ রানে রংপুর বোলিংয়ের হৃদপিণ্ডে আঘাত করেন।

শেষ দিকে রাদারফোর্ড (১৫ বলে ১৯*) ও রোমারিও শেফার্ড (৯ বলে ২৮*) মিলে রানের গতি বাড়ান। ফলে নির্ধারিত ২০ ওভারে গায়ানা তোলে ১৯৬/৪।

১৯৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই চাপে পড়ে রংপুর। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) রানআউট হন দ্বিতীয় ওভারে। এরপর একে একে ফেরেন সৌম্য সরকার (১৩), কাইল মেয়ার্স (৫)।

যদিও মাঝের দিকে সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদের (২৯ বলে ৪৬) জুটি কিছুটা আশা জাগিয়েছিল, কিন্তু তাদের বিদায়ের পর রংপুর ব্যাটিং একেবারে ধসে পড়ে।

শেষ ৩ ওভারে দরকার ছিল ৬৯ রান, হাতে মাত্র ২ উইকেট। মাহিদুল ইসলাম (৩০) চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে বসে রংপুর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD