বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবাদ সম্মেলনে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন দলটির নেতারা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলটির অস্থায়ী কার্যালয় রূপায়ন টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। শিশির জানান, দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD