বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

পরিচালক স্বামীর বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ মানসী প্রকৃতির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

গত বছরের শেষ দিকে ‘বেক্কল বউ’ নাটকের মধ্যদিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী মানসী প্রকৃতি। ওই নাটকের নির্মাতা আদিবাসী মিজানকে ভালোবাসে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসার জীবন যে ভালো যাচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট।

গত মার্চ মাসে পরিচালক স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে পুলিশে দেন প্রকৃতি। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে স্বামী আদিবাসী মিজানের বিরুদ্ধে পুনরায় নানা অভিযোগ তুললেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা। সে বাচ্চার বাবা হওয়ারও যোগ্যতা রাখে না । একজন প্রেগনেন্ট বউকে ঘরে একা রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খাওয়া। ছি….ভালোবেসে বিশ্বাস করে নতুন করে শুরু করছিলাম।’

প্রকৃতি যোগ করেন, ‘ভাবছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ যে কোনো দিন সোজা হয় না এইটা আবারও প্রমাণ করলি তুই । আল্লাহ তুমি এর বিচার অবশ্যই করো।’

প্রকৃতির পোস্টের পর আদিবাসী মিজান অভিনেত্রীকে ইনবক্সে বলেন, ‘তুমি অনুমতি দিলে। আবারও লিখলা ছি।’ জবাবে অভিনেত্রী বলেন,’আমি তোমাকে অনুমতি দেইনি। তুমি আমার কাছে অনুমতি চেয়েছ আমি চুপ করে ছিলাম। ভেবেছিলাম হয়তো বলে আমার রিয়্যাক্ট দেখার জন্য। মনে হয় খাবে না।’

এরপরই আদিবাসী মিজান অভিনেত্রীকে ডিভোর্স দেওয়া কথা জানান। নির্মাতার কথায়, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ, তুমি একটা মিথ্যুক।’

অভিনেত্রীর স্বামীর সঙ্গে কথোপকথনের পরেই মানসী তাঁর ফেসবুকে আরও একটি পোস্টে ভাগ করে নেন। ওই পোস্টে প্রকৃতি লিখেছেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা (প্রকাশ যোগ্য না) ও দিন শেষে একটা ভালো সংসার ভালো স্বামী পেলে ভালো হয়ে যায়। আমি দিন শেষে সম্মান নিয়ে শান্তি মতো সংসারটা করতে চেয়েছিলাম।’

পরিচালক স্বামীকে পুলিশে দিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি

অভিনেত্রী পোস্টের মাধ্যমের জানিয়েছেন তাঁর বর্তমান শরীরিক অবস্থায় বেশ খারাপ। অভিনেত্রী বলেন, ‘আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয় তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাসব্যান্ডকে দিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে আর আপনাদের কাছে বিচার এর ভার দিয়ে যাচ্ছি। ও যেন ক্ষমা না পায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD