বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

৩৯ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের, রানের পাহাড় গড়ল আফ্রিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বছর কয়েক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তাই পেশাদার ক্রিকেটে আর দেখা যায় না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে। তবে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানো বিশ্ব লিজেন্ড চ্যাম্পিয়নশিপে লিগে দেশের হয়ে খেলছেন তিনি। এই আসরে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ৩৬০ ডিগ্রী খ্যাত এই ব্যাটার। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান করেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স।

প্রোটিয়া লিজেন্ডসদের হয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। আরেক প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেজে স্মিথ। ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান যোগ করেন দুই ওপেনার।

পাওয়ার প্লের পরও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ডি ভিলিয়ার্স। তার সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না অজি বোলাররা। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। তবে সেঞ্চুরি পর আর বেশিক্ষণ টিকতে পারেননি।

শেষ পর্যন্ত ৪৬ বলে ১২৩ রান করেছেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ছিল ১৫ চার ও ৮ ছক্কার মার। এই ওপেনারের বিদায়ে ভাঙে ১৮৭ রানের উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার স্মিথও সেঞ্চুরির পথেই ছিলেন। তবে তার ভাগ্য সহায় হয়নি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৩ বলে ৮৫ রান করেছেন তিনি। তাতে বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD