শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘গুজবে বিভ্রান্ত হবেন না’ ফেসবুক পোস্টে অনুরোধ তাসকিনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

তাসকিন আহমেদের এক ঘটনা নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা এই পেসারের বিরুদ্ধে বন্ধুদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় জিডিও হয়েছে।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তাসকিনের বিরুদ্ধে নানান অভিযোগ। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন তাসকিন। ফেসবুকে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন গুজবে বিভ্রান্ত না হওয়ার।

তাসকিন আহমেদের ফেসবুক পোস্টটি  পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না।

আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)।

আশা করি সত্য এর সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD