শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কিংসের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সাবেক কোচ ভেলোরিও তিতা ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌনের অভিযোগের ভিত্তিতে কিংসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। চুক্তির অর্থ না পাওয়ায় এ মাসের শুরুতে কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছিলেন তারা। তিতা ও চাকরৌনের অভিযোগ পর্যালোচনার পর ফিফা এখন কিংসকে জবাব দেওয়ার জন্য ২৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। তিতা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ওমানের ক্লাব আল-সিবের কোচ।

ওমান থেকে তিতা মিডিয়াকে বলেন, ‘অভিযোগ এখন তদন্তাধীন। আমার আইনজীবী জানিয়েছেন, ফিফা আমাদের মামলার বিষয়টি নিয়ে ক্লাবের কাছে ব্যাখ্যা চেয়েছে। তারা কিংসকে ২৭ আগস্টের মধ্যে জবাব দিতে বলেছে।’

কিংসের ব্যাখ্যা পাওয়ার পর রায় ঘোষণা করবে ফিফা। যদি কোচের দাবি সত্য প্রমাণিত হয়, তবে ফিফা ক্লাবকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলবে। ওই সময়ের মধ্যে তিতা ও চাকরৌনের পাওনা কিংস পরিশোধ না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফিফা। শাস্তির মধ্যে থাকতে পারে নতুন খেলোয়াড় দলভুক্তিতে নিষেধাজ্ঞা, লিগের পয়েন্ট কেটে নেওয়া বা লিগ থেকে অবনমন। তবে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিংস যদি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উত্থাপন করতে পারে এবং অভিযোগ ভুল প্রমাণিত হয়, তাহলে আবেদন খারিজ করে দেবে ফিফা।

গত বছরের জুলাইয়ে অস্কার ব্রুজোনের জায়গায় কিংসের কোচের দায়িত্ব নেন তিতা। রোমানিয়ার এই কোচের অধীন ক্লাবটি চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। তবে প্রিমিয়ার লিগ জিততে না পারায় তিতাকে ছাঁটাই করে ক্লাবটি। এরপর বেতন, বোনাস ও আরও কিছু পাওনা নিয়ে ফিফায় অভিযোগ করেন তিতা।

কিংসের কাছে কত টাকা পাবেন, সেটা স্পষ্টভাবে না জানালেও এ নিয়ে তিতা বলেন, ‘তারা (কিংস) আমার তিন মাসের বেতন ও বোনাস দেয়নি। বিমান ভাড়াও আমি নিজের পকেট থেকে দিয়েছি। একইভাবে ফিটনেস ট্রেইনার তিন মাসের বেতনের সঙ্গে বোনাসও পাবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD