শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়া কাপের পরই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আগামী অক্টোবরে দুই ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ওই সিরিজের সূচি আগেই জানা গিয়েছিল। এবার আসন্ন সাদা বলের সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি-টোয়েন্টি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগান সিরিজ শুরু হবে। নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দিতে চায় এসিবি

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ আসর চলবে। এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। দুই দলের এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ফলে এশিয়া কাপ শেষে খুব একটা বিরতি পাচ্ছে না উভয় দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ অক্টোবর। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। এসিবির সিইও নসীব খান বলেছেন, ‘আমরা বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।’

এদিকে, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় আছি। এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য মূল্যবান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবে, যা আমাদের দুই বোর্ডের পারস্পরিক শ্রদ্ধা ও সুদৃঢ় সম্পর্ককেও তুলে ধরে। সিরিজটি আয়োজনের জন্য আমরা এসিবিকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতার মনোভাবকে সাধুবাদ জানাই।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD