মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ইসরাইলকে স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গাজায় ইসরাইলের হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো একমত হতে পারছে না। শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইইউর ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন।

আলোচনায় ইসরাইলি স্টার্টআপে ইইউর অর্থায়ন বন্ধ করার প্রস্তাব তোলা হলেও এখনো যথেষ্ট সমর্থন মেলেনি। ফলে কঠোর কোনো সিদ্ধান্তও নেওয়া যায়নি।

স্পেন ও আয়ারল্যান্ড চাইছে ইসরাইলের ওপর কড়া চাপ দিতে। অন্যদিকে জার্মানি ও হাঙ্গেরি ইসরাইলবিরোধী কোনো পদক্ষেপে রাজি নয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ অনেক দেরিতে খুব সামান্য কাজ করছে। কিছু না করলে কোনো ফল আসবে না।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি। ইসরাইলকে পথ বদলাতে হবে। শুধু কথায় হবে না, নিষেধাজ্ঞায় যেতে হবে।

তবে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, আজ কোনো সিদ্ধান্ত হবে না। এতে বোঝা যাচ্ছে আমরা বিভক্ত।

এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘের সহযোগী সংস্থা আইপিসি জানিয়েছে। কিন্তু ইসরাইল বিষয়টি অস্বীকার করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD