শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩

ইয়েমেনে ইসরায়েলের ‘শক্তিশালী’ হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলা কেঁপে ওঠে সানা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, সানায় ‘শক্তিশালী’ হামলা চালানো হয়েছে। এ দখলদার এক বিবৃতিতে বলেছেন, “প্রতিরক্ষা বাহিনী একাধিক সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে। যারমধ্যে হুতি জেনারেল স্টাফের ক্যাম্প রয়েছে। আমরা কয়েক ডজন হুতি যোদ্ধাকে হত্যা করেছি। এছাড়া তাদের অনেক ড্রোনও ধ্বংস করা হয়েছে।”

গতকাল ইসরায়েলের ইলাতে আঘাত হানে একটি ড্রোন। এতে ২০ জন আহত হন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়েমেনের রাজধানীতে একাধিক হামলার তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় কয়েক ডজন বিমান অংশ নেয়। এরমধ্যে যুদ্ধবিমানও ছিল বলে জানিয়েছে তারা।

হামলায় হুতি বিদ্রোহীদের ‘নিরাপত্তা এবং গোয়েন্দা অবকাঠামোকে’ লক্ষ্য করা হয় বলে জানিয়েছে দখলদার ইসরায়েল।

গতকালের হামলার জবাবে আজ সানায় পাল্টা হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনই ড্রোন অথবা মিসাইল নিক্ষেপ করে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এর জবাবে ইসরায়েলও ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে। দখলদারদের হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী নিহত হয়েছেন। এছাড়া হুতিদের সেনাপ্রধানও প্রাণ হারিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD