শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি

আত্মঘাতী হওয়ার ভয়ংকর রোগের সঙ্গে লড়াই করেছেন সালমান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি প্রাইম ভিডিওর জনপ্রিয় আয়োজন ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ অংশ নিয়েছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন আমির খান। সেখানে তিনি জানান জীবনের এক ভয়ংকর অধ্যায়ের কথা। দীর্ঘ ৭ বছর ছয় মাস ধরে লড়েছেন বিরল স্নায়ুরোগ ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’র সঙ্গে। এটি প্রচণ্ড যন্ত্রণার কারণে পরিচিত ‘সুইসাইড ডিজিজ’ নামে।

সালমান জানান, প্রতি ৪-৫ মিনিট পরপর হঠাৎ তীব্র ব্যথা হতো। এমনকি কথা বলার মাঝেও যন্ত্রণা চেপে বসত। নাশতা শেষ করতে দেড় ঘণ্টা লেগে যেত, চিবোতে না পারায় অমলেট খেতেন প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে।

প্রথমে অনেকে ভেবেছিলেন দাঁতের সমস্যা। তিনি প্রতিদিন ৭৫০ মিলি গ্রাম মাত্রার পেইনকিলার খেতেন। তবুও স্বস্তি পেতেন না। অবশেষে ধরা পড়ে আসল কারণ- নার্ভে সমস্যা।

সালমান বলেন, ‘এই রোগে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেন। এখন অবশ্য চিকিৎসা সম্ভব। আমাকে ৮ ঘণ্টা ধরে গামা নাইফ সার্জারি করতে হয়। ডাক্তাররা বলেছিলেন ব্যথা শতকরা ২০ থেকে ৩০ কমবে, কিন্তু আল্লাহর রহমতে পুরোপুরি সেরে যায়।’

অভিনেতার ভাষায়, ২০০৭ সালে পার্টনার সিনেমার শুটিংয়ের সময়ই প্রথম সমস্যা ধরা পড়ে। লারা দত্ত তার মুখ থেকে চুল সরাতেই এক ধরনের বৈদ্যুতিক ঝটকা অনুভব করেন।

এ বছর দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে তিনি আরেকটি তথ্য জানান, তার মস্তিষ্কে রয়েছে ব্রেইন অ্যানিউরিজম ও আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, যা নিয়মিত পর্যবেক্ষণের দাবি রাখে।

সালমানের ভাষ্যে, ‘যন্ত্রণার সেই সময় পার করে আজ আমি অনেকটাই স্বাভাবিক। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আবার নতুন জীবন পেয়েছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD