মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।

অতীতের ১৬ আসরের ফাইনালে দেখা হয়নি এই দুই দলের। যে কারণে এশিয়া কাপে এটা একটা ঐতিহাসিক ফাইনাল। ঐতিহাসিক এই ফাইনালে শিরোপা জয়ের নজির গড়তে চায় দুই দলই।

এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে রেকর্ড ৮বার শিরোপা জিতে নেয় ভারত। আজ তাদের সামনে নবম শিরোপা জয়ের হাতছানি।

অন্যদিকে পাকিস্তান অতীতে পাঁচবার এশিয়া কাপের ফাইনালে খেললেও তিনবার শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে।

২০০০ সালে শ্রীলংকা আর ২০১২ সালে বাংলাদেশ দলকে ঢাকায় হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ক্রিকেট দল। আজ চির ‘শত্রু’ ভারতকে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি পাকিস্তানের সামনে।

অতীত পরিসংখ্যান, টিম কম্বিনেশন এবং সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের তুলনায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে ভারত। তবে দিনের খেলায় যারাই ভালো করবে তারা চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD