বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

এনসিপিসহ ২ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে।

সেখান থেকে দুটি দল—এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রতীক হিসেবে এনসিপি কী নেবে তা জানিয়েছে, তাদের চিঠি দেব। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD