বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘মানবতাবিরোধী অপরাধে জড়িত আ.লীগের কেউই রেহাই পাবে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই ছাড় পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আওয়ামী লীগ আমলে সংগঠিত বিচারবহির্ভূত হত্যা ও গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানান তিনি।

সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, ‘গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে।’

আজ চব্বিশের গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৪ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল- ২।

এছাড়া ট্রাইব্যুনাল- ১ এ শেখ হাসিনাসহ তিন আসামির মামলায় দ্বিতীয় দিনের মতো মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD