মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৪৯ গ্রাম।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি।

আটককৃত মনিরুজ্জামান (৩৭) ওই গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন যে সীমান্তপথে ভারতে স্বর্ণ পাচারের প্রস্তুতি চলছে। এরপর দ্রুত টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে স্বর্ণসহ আটক করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। জব্দ করা স্বর্ণ যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। আর আটক মনিরুজ্জামানকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD