মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

আব্রামকে নিয়ে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (১১ অক্টোবর)। তার দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় কাজ করেছেন। জন্মদিনে প্রথম প্রহর থেকেই তিনি তার ভক্ত-অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। সহকর্মীরাও তাকে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

অপুর জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কারণ তার একমাত্র ছেলে আব্রাম খান জয় তার মাকে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহরে শুভেচ্ছা জানায়। শুক্রবার দিনগত রাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। এতে দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন মা-ছেলে। এ সময় মাকে শুভেচ্ছা জানিয়ে আব্রাম বলে- ‘মম! হ্যাপি বার্থডে।’

অপুর জন্মদিনের ভিডিওটি অনুরাগীরা বেশ পছন্দ করেছেন। শোবিজের মানুষ থেকে শুরু করে অনুরাগীরা মন্তব্য ঘরে অপুকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আব্রামকে প্রশংসা করছে।

চলচ্চিত্রে অপু বিশ্বাস নামে পরিচিতি পেলেও তার প্রকৃত নাম ‘অবন্তী বিশ্বাস’। ১৯৮৯ সালের ১১ অক্টোবর তিনি বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন। বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন এ নায়িকা। এরপর দুজনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারিতে শাকিব-অপুর দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD