মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৬৫৮ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের

মনোনয়নবঞ্চিত দুদু, তালিকায় নেই সালাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই প্রাথমিক তালিকায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা-২ আসন থেকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ আসনে মো. শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুদু চুয়াডাঙ্গা-২ আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের সপ্তম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন।

অন্যদিকে, ঢাকা-১৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন আব্দুস সালাম। আসনটি মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগর থানার আংশিক নিয়ে গঠিত। তবে প্রাথমিক তালিকায় এ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD