শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরেদাঁড়ান।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD