শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করলো বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বদলের ঘটনা নতুন নয়। প্রায় প্রতি বছরই মালিকপক্ষ বদলায়, নামও বদলায়। যা নিয়ে হয়েছে প্রচুর সমালোচনা। এবারের বিপিএলে দলগুলোর নাম ঠিক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি)।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল। কোন দলের মালিকানায় কারা, তা দুই দিন আগেই জানিয়েছিল বিসিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়েছে।

পাঁচ দলের মধ্যে তিন কোম্পানি প্রথমবারের মতো দল নিচ্ছে বিপিএলে। পুরাতন ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে দুই দল। যেখানে রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। এ ছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস।

আগামী ১৭ নভেম্বর হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিকভাবে ৫টি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD