সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ঘরোয়া খেলাধুলা শুরু করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে দেশের খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার (৯ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্তমান করোনা পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে বন্ধ হওয়া ক্রীড়া কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে করণীয় বিষয়ে এক জরুরি সভায় এ কথা জানিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি বলেন, যেসব ঘরোয়া খেলায় বডি কনট্রাক্ট নেই, সেসব খেলাগুলো আমরা পুনরায় শুরু করতে চাই। তবে তা অবশ্যই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে। আমরা খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা আগামী সপ্তাহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। তাদের মতামত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী বছর আর্চারি ও শুটিংয়ের খেলোয়াড়রা অলিম্পিক গেমসে অংশ নেবেন। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা যায় সেটিও আমরা ভাবছি।

এ সময়ে প্রতিমন্ত্রী ফেডারেশনগুলোকে সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কিভাবে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে চায়, সেটি লিখিত আকারে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশনা দেন।

সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাঁতার, শুটিং, ভলিবল, ভারোত্তোলন, হ্যান্ডবল, কারাতে, আর্চারি, মহিলা ক্রীড়া সংস্থা ও তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD