বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০ সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

‘দম’ শুরু করলেন চঞ্চল-নিশো ও পূজা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। তাদের দেখা যাবে রেদওয়ান রনি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘দম’ চলচ্চিত্রে। সঙ্গে আছেন নায়িকা পূজা চেরীও। এ ছবির শুটিং শুরু হয়েছে গতকাল। শুটিং স্পট থেকে দুটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন ছবিটির প্রযোজক মহেন্দ্র সোনি।

সত্য ঘটনাবলির অনুপ্রেরণায় নির্মিত সারভাইভাল-ধর্মী গল্পের এই সিনেমা এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘‘দম’র শুটিং শুরু হবে কাজাখস্তানের দুর্গম স্থানে। সেখানে প্রয়োজনীয় লোকেশন, আবহাওয়া এবং প্রযুক্তিগত সহায়তা একসঙ্গে পাওয়ায় দেশটিকেই বেছে নেওয়া হয়েছে। রনি বলেন, ‘গল্পের সঙ্গে মানানসই পরিবেশ ও চ্যালেঞ্জিং আবহই আমাদের কাজাখস্তানে নিয়ে যাচ্ছে। আপনাদের দোয়া নিয়ে এই যাত্রা শুরু করছি।’

২০২৩ সালের ডিসেম্বরে ‘দম’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ বছরের জুলাইয়ে দলে যোগ দেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এরপর গত ২৯ অক্টোবর মহরতে চঞ্চল-নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পূজা চেরীকে। পালকিতে চড়ে তার আগমন অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ তৈরি করে।

‘দম’ ছবিতে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে পূজা বলেন, ‘মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র বড় চ্যালেঞ্জ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন কেন এমন বলেছি।’

অভিনেত্রী জানান, প্রযোজক শাহরিয়ার শাকিলের মাধ্যমে তিনি প্রথম ছবিটির বিষয়ে জানতে পারেন। পরে রেদওয়ান রনির অডিশনে অংশ নিয়ে চূড়ান্ত নির্বাচিত হন। ‘খবরটি শোনার পর আনন্দে আমার খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল,’ বলেন পূজা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD