শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোল উৎসব করে বিশ্বকাপে জার্মানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তারপর টানা দুটি আসরে খেললেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হতাশায় ভেসেছে। সেই ব্যর্থতা কাটানোর আরেকটি সুযোগ তারা পেয়েছে। গতকাল (সোমবার) স্লোভাকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জার্মানরা।

‘এ’ গ্রুপের শীর্ষে থাকতে এবং বিশ্বকাপের টিকিট পেতে রেড বুল এরেনায় হার এড়ালেই চলতো জুলিয়ান নাগেলসমানের দলের। দুই মাস আগে ব্রাটিস্লাভায় আগের দেখায় হেরেছিল জার্মানরা। এবার আর তার পুনরাবৃত্তি হতে দেয়নি দলটি।

১৮তম মিনিটে নিউক্যাসেল ফরোয়ার্ড নিক ওল্টেমেড জার্মানিকে এগিয়ৈ দেন।

বিরতির আগে সার্জ গিনাব্রি জালে বল জড়ান। লেরয় সানে প্রথমার্ধে করেন জোড়া গোল।

দ্বিতীয়ার্ধে দুই বদলি খেলোয়াড় রিডল বাকু ও আসান উদ্রাগো স্লোভাকিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেন।

এই ম্যাচের আগে দুই দলের পয়েন্ট ছিল ১২। গত মাসে নর্দার্ন আয়ারল্যান্ডে হারা স্লোভাকিয়া জার্মানিকে তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ বাছাই ম্যাচ হারের স্বাদ দিয়েছিল।

তবে জার্মানি টানা চার জয়ে ঘুরে দাঁড়ায় এবং গোলপার্থক্যে স্লোভাকদের চেয়ে ভালো অবস্থানে ছিল। এক পয়েন্ট যথেষ্ট হলেও তারা পুরো পয়েন্ট আদায় করেছে।

৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলবে স্লোভাকিয়া। বাদ পড়েছে নর্দার্ন আয়ারল্যান্ড (৯) ও লুক্সেমবার্গ (০)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD