শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্রুত ২ উইকেট হারালো বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

চতুর্থ দিনের শুরুতে ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর ১ রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম ৩ ওভারেই একটি করে বাউন্ডারি আসে। যার দুটি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।

দুই ব্যাটারকেই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল পর নেইল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি মাত্র ১ রান করে। গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

৪৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৮৫। এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ৩৯৬। মুমিনুল ৩২ ও শততম টেস্ট খেলা মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD