শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রুনাইকে উড়িয়ে দিলো বাংলাদেশের কিশোররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পূর্ব তিমুরের জালে ৫ গোল দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। চীনে চলমান এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে আরো বড় জয়। সোমবার বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রুনাই দারুসসালামকে।

দুই অর্ধে চারটি করে গোল করেছে বাংলাদেশের কিশোররা। গোলাম রব্বানি ছোটনের দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে ১৩ মিনিট পর্যন্ত। এর পর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক বল পাঠিয়েছে ব্রুনাইয়ের জালে।

জোড়া গোল করেছেন অপু ও রিফাত কাজী। অন্য চার গোল করেছেন ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিত। বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে বুধবার। বাছাইয়ের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন।

চ্যাম্পিয়ন দল আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD