বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মনির হত্যা: ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জুলাই আন্দোলনের সময় পুরান ঢাকার চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য জানিয়েছেন।

এদিন আদালতে হাজী সেলিমকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক। শুনানিতে আদালতকে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, হাজী সেলিম রিমান্ডে মনির হত্যার বিষয়ে ‘ইশারায়, আকার ইঙ্গিতে গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন।

আবেদনে বলা হয়, আদালতের আদেশে রিমান্ড পেয়ে মামলার ১২ নম্বর আসামি হাজী সেলিমকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কথা বলতে না পারায় জিজ্ঞাসাবাদের সময় ‘ইশারায়, আকার ইঙ্গিতে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন। এসব তথ্য মামলার তদন্তে সহায়ক হবে। তার দেওয়া তথ্য মামলার তদন্তের স্বার্থে যাচাই বাচাই অব্যাহত আছে।

হাজী সেলিমের জামিনের বিরোধিতা করে আবেদনে বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। মামলার তদন্তের স্বার্থে পরে তাকে পুনরায় রিমান্ডের প্রয়োজন হতে পারে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ২০ অক্টোবর হাজী সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মনির হত্যা মামলার বিবরণে বলা হয়, সরকার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নাম-পরিচয় উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD