বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

দাঁত, ঠোঁট মানুষের মতো, ধরা পড়ল অদ্ভুত মাছ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

রহস্যের ভাণ্ডার প্রকৃতি। নিজের মায়াবী আঁচলের নিচে কত কিছুই লুকিয়ে রেখেছে। অবিশ্বাস্য, অদ্ভুত কত কিছু! নিজে চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির রূপ, রস, গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই! এক যদি প্রকৃতি স্বেচ্ছায় নিজের রহস্য উন্মোচন করে তো আলাদা ব্যাপার।

অনেক সময় মানুষ নিজের অজান্তেই প্রকৃতির রহস্য ভাণ্ডার থেকে কিছু অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে। সেসব রহস্যের উন্মোচন স্তম্ভিত করে দেয় আমাদের। এবারও সেরকমই হলো। আরো একবার দেখা গেল মানুষের মতো দেখতে মাছ।

এর আগেও মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল। কিন্তু সেবার পানির একটু নিচে দেখা গিয়েছিল সেটিকে। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না। ফলে ওই ছবি নিয়ে ধোয়াঁশা ছিল। তবে এবার ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ এর মাধ্যমে আরো বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন।

জানা গেছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD