শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় আক্রান্ত সাবেক এমপি নুরুল হক, অবস্থা সংকটাপন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হককে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার (৯ জুলাই) করোনা পজিটিভ রিপোর্ট আসে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। গতকাল তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD