রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন (২৫) নিহত হয়েছেন। নিহত আকরাম একই উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।

শনিবার (১১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই লোকেন মহাজন, পুলিশ কনস্টেবল এমরান ও জিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি আকরামকে গ্রেফতার করতে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালায়। এ সময় পুলিশ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছলে আকরাম ও তার সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে আকরামের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে উদ্ধার করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যরা সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD