মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

বিশেষ সম্মাননায় মাইলি সাইরাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সংগীতের মঞ্চ থেকে রুপালি পর্দার রাজকীয় স্বীকৃতিতে—আরেকটি ইতিহাস গড়তে চলেছেন মার্কিন পপ আইকন মাইলি সাইরাস। জেমস ক্যামেরনের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গাওয়া আবেগঘন গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’-এর জন্য পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি। সংগীতের শক্তি আর সিনেমার মহিমা সবমিলিয়ে মাইলির এই অর্জন যেন বিশ্বমঞ্চে নতুন করে আলোড়ন তুলেছে।

জানা যায়, পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব আগামী ২-১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী দিনে ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসকে এই সম্মাননা তুলে দেওয়া হবে। গানটি মাইলি সাইরাস সহলেখক হিসেবে লিখেছেন। সঙ্গে ছিলেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে গানটি গুরুত্বপূর্ণ আবেগ ও দৃশ্যের সঙ্গে মিলিত হয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।

মাইলির এই অর্জন নিয়ে উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি বলেন, ‘মাইলি সাইরাস এমন একজন শিল্পী যিনি নিজের কাজেই আলাদা পরিচয় তৈরি করেন। ‘ড্রিম অ্যাজ ওয়ান’ ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।‘

উল্লেখ্য, এর আগে মাইলি সাইরাস ২০২৪ সালের গ্র্যামিতে ‘ফ্লাওয়ার্স’ গানটি পরিবেশন করে সেরা পপ একক পারফরম্যান্সসহ বছরের সেরা রেকর্ড জিতেছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD