বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন সাবেক এমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বরিশাল-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা ও বিএনপির অফিস পোড়ানো মামলায় বর্তমানে কারাগারে থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টিপুর পক্ষে রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে তার দুজন অনুসারী বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গোলাম কিবরিয়া টিপুর পক্ষে শাওন নামের একজন যুবক মনোনয়নপত্র কিনেছেন বলে জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র। এ খবর ছড়িয়ে পড়লে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনজুড়ে নির্বাচন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, দুজন লোক এসে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ওই সময় আমি কেন্দ্র পরিদর্শনে ছিলাম। যেহেতু জাতীয় পার্টি কোনো নিষিদ্ধ বা অনিবন্ধিত দল নয়, সে কারণে তাদের মনোনয়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর। এছাড়া ইসলামী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হন বরিশাল-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বর্তমানে তিনি বিএনপির অফিস পোড়ানো এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD