সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

নভোএয়ার এর “এক্সিলেন্স ইন বিজনেস–২০২৫” পুরস্কার অর্জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

দেশীয় বিমান সংস্থা নভোএয়ার, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে “এক্সিলেন্স ইন বিজনেস–২০২৫” পুরস্কার অর্জন করেছে। ডিজিটাল সেবার উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

রোববার রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আলী রেজা ইফতেখারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) জনাব সোহেল মজিদ।

পুরস্কার প্রাপ্তি উপলক্ষে জনাব সোহেল মজিদ বলেন, “এই সম্মাননা আমাদের ভবিষ্যৎ পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে। নভোএয়ার যাত্রীসেবায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নত সেবা নিশ্চিত করার অঙ্গীকার আমাদের পরিচালনার প্রতিটি স্তরে অব্যাহত থাকবে।”

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার এর বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন ১৩৬০৩ অথবা www.flynovoair.com

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD