সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

ফরিদপুরে করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

ফরিদপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১ জনে। এর মধ্যে শনিবার আক্রান্তের সংখ্যা ১১৮ জন। জেলার স্বাস্থ্য বিভাগ বলছে, গত এক মাসে করোনা শনাক্তের বৃদ্ধির হার সর্বাধিক।

জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। এর মধ্যে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারমান মো. লোকমান হোসেন মৃধা, দুই পুলিশ সদস্য ও মুক্তিযোদ্ধা রয়েছেন। জেলায় করোনায় আক্রান্তের মধ্যে পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও ব্যবসায়ীর সংখ্যা বেশি।

সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, জেলার নয় উপজেলায় শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১ জন। এর মধ্যে ফরিদপুর সদরে রয়েছে ১ হাজার ৬১৯ জন। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে গেছেন ৯৮০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, করোনায় মারা গেছেন ২৮ জন। এর মধ্যে ভাঙ্গা উপজেলায় রয়েছেন ১১ জন। গত এক মাসে জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছে ওই উপজেলায়।

ফরিদপুরে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, করোনার মহামারিতে জেলা পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ২৩৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়েছেন ৯০ জন। মারা গেছেন দুই পুলিশ সদস্য। নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত করোনাযুদ্ধে কাজ করতে হচ্ছে প্রতিটি পুলিশ সদস্যকে। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিকে দাফন-কাফনের ব্যবস্থাও পুলিশ করছে। যে কারণেই আমাদের আক্রান্তের সংখ্যাও বেশি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ফমেকে একটি পিপিআর ল্যাব রয়েছে। এখানে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এ পর্যন্ত ১৩ হাজার ৬৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পেন্ডিং রয়েছে ৮২২টি নমুনা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD