নাটোরের সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপৎসীমার ৪.২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীরবর্তী সিংড়া পৌরসভার বেশ কয়েকটি এলাকার বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। এছাড়া গত দুই দিনের অব্যাহত বৃষ্টিপাতে পানি বেড়েছে নারদ, নন্দকুঁজা, বড়ালসহ জেলার অন্যান্য নদ-নদীতেও।
শনিবার (১১ই জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান।
তিনি আরও জানান, আত্রাই নদীতে ১২.৬৫ সেন্টিমিটার উচ্চতাকে বিপদসীমা হিসেবে ধরা হলেও শনিবার সকাল থেকে হু হু করে পানি বাড়ছে। বিকেলে ১৬ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘বন্যা বা যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে ১৫০ মেট্রিক টন চাল ও নগদ আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে পানি বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
লাইট নিউজ