রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

১২ জুলাই থেকে ইউএস-বাংলার ঢাকা-বরিশাল ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : জুলাই রবিবার থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুরের ধারাবাহিকতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

সকল ধরনের স্বাস্থবিধি পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশাল একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকাল ৪ টা ১৫ মিনিট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং প্রতিদিন বরিশাল থেকেবিকাল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালে নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারীকালীন সময়ের কথা বিবেচনা করে যে কোনো পরিবহনের তুলনায় এয়ারলাইন্স সেক্টরে বিশেষ করে ইউএস-বাংলায় অভ্যন্তরীণ রুটে পহেলা জুন থেকে সকল ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ও ড্যাশ ৮-কিউ৪০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলায় ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভ মনোবলকে সূদৃঢ় রেখে যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

খুব শীঘ্রই ঢাকা থেকে কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করছে ইউএস-বাংলা।

সেবাই প্রথম, যাত্রী নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে আস্থার সাথে ইউএস-বাংলায় ভ্রমণ করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD