সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটা এখনও জানা যায়নি।

এর আগে গত বছরের অক্টোবরেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তার শরীর ঠিক আছে। কিন্তু এবার কী হল, সেটা এখনও স্পষ্ট নয়।

অমিতাভকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD