শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দাপুটে জয়ে রংপুর রাইডার্সের যাত্রা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে একতরফা দাপট দেখিয়েছে রংপুর রাইডার্স। লিটন দাস ও ডেভিড মালানের কার্যকর ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে নুরুল হাসান সোহানের দল।

প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১০২ রানেই গুটিয়ে যায়। সহজ এই লক্ষ্য ৩০ বল হাতে রেখেই রংপুর অনায়াসেই পেরিয়ে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন রংপুরের দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালান। শুরুতে সতর্ক থাকলেও ধীরে ধীরে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন তারা এবং নিয়মিত বাউন্ডারি হাঁকাতে থাকেন।

লিটন দাস ফিফটির কাছাকাছি পৌঁছেও তা পূরণ করতে পারেননি। ৩১ বলে ৪৭ রান করে আউট হন তিনি। এরপর তাওহীদ হৃদয় মাত্র ১ রান করে ফিরে যান। অন্য প্রান্তে মালান নিজের ফিফটি তুলে নিলেও অপরাজিত থাকতে পারেননি। ৪৮ বলে ৫১ রান করে আউট হন তিনি। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ (১*) ও খুশদিল শাহ (৬*) সহজেই দলের জয় নিশ্চিত করেন।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করতে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের প্রথম বলেই নাহিদ রানার শিকারে পরিণত হন ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন।

দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। বেগ ২৪ বলে ২০ ও নাঈম ২০ বলে ৩৯ রান করেন। এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানের তোপের মুখে পড়ে দ্রুত ভেঙে পড়ে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। শেষ আটজন ব্যাটারের মধ্যে কেবল আবু হায়দার রনি দুই অঙ্কে পৌঁছাতে পারেন—তিনি করেন ২১ বলে ১৩ রান।

রংপুরের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ, যিনি একাই পাঁচটি উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান নেন দুটি উইকেট, আর বাকি তিনটি উইকেট ভাগ করে নেন অন্য তিন বোলার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD