মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সি কানা ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান ব্রা খুলে-অন্তর্বাসে হাত ঢুকিয়ে তল্লাশি! ভারতে ছাত্রীদের সঙ্গে বর্বরতা দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর প্রথম বিদেশ সফরে ইরানের প্রেসিডেন্ট ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণ দেখিয়ে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় স্থগিত রাখার পর আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে এ ভোট গণনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় পুনরায় ভোট গণনা শুরুর কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের প্রাপ্ত ভোটকে প্রথমে ম্যানুয়ালি গণনা করে পরে দুটি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোটের মাধ্যমে নতুন করে ভোট গণনা শুরু করতে যাচ্ছি। দুটি মেশিনের মধ্যে যেটি ম্যানুয়ালি গণনার সঙ্গে মিলে যাবে সে মেশিনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD