মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

ট্রাম্পকে ‘স্যার’ সম্বোধন করে ‘একটু’ দেখা করতে চেয়েছিলেন মোদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে অসন্তুষ্ট হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করতে আগ্রহী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি সাক্ষাতের অনুরোধ জানাতে ট্রাম্পকে ‘স্যার’ সম্বোধনও করেছিলেন মোদি, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব একটা খুশি নন।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ট্রাম্প বলেন, “মোদি আমাকে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বলেছিলাম, হ্যাঁ।”

ট্রাম্প আরও বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু তিনি আমার ওপর খুব একটা খুশি নন।

এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। যদিও তারা এখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এর মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এছাড়া ট্রাম্প বলেন, ভারত তাকে জানিয়েছে যে তারা পাঁচ বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD