বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ডিমলার ৫ হাজার পরিবার পানিবন্দী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ৩ দিন ধরে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর ডিমলা উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গবাদি পশু, হাঁস-মুরগি ও আসবাবপত্র নিয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

ইতোমধ্যে তিস্তা নদী তীরবর্তী ইউনিয়নের নিচু এলাকাগুলোতে বন্যার পানি উঠেছে। তলিয়ে গেছে এসব এলাকার ঘরবাড়ি। অনেকেই ঘরবাড়ি ফেলে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষজনকে মাইকিং করে লাল সংকেত জারি করে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, গত ১০ জুলাই থেকে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেও পানির তোড় সামলানো যাচ্ছে না। রোববার সন্ধ্যা নাগাদ পানি আরও বাড়তে পারে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায় জানান, উপজেলার পূর্ব সাতনাই, খগাখড়িবাড়ী, টেপা খড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৪ হাজার ৮শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে অনেক পরিবার নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD