মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

গণভোটের ব্যাপারে স্পষ্ট অবস্থান নেওয়া স্বাভাবিক: সংস্কৃতি উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

গণভোট প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গণভোটের ব্যাপারে আমরা সরাসরি স্পষ্ট অবস্থান নিয়েছি এবং এটা স্বাভাবিক। কারণ আমরা সংস্কারের জন্য এসেছি। এখানে আমাদের ম্যান্ডেট হচ্ছে সংস্কার। ফলে সংস্কারের পক্ষে থাকাটা আমাদের জন্য খুব স্বাভাবিক।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ‘ফ্রেমস অব ফ্রিডম: ফ্রম আপরাইজিং টু অ্যাওয়াকিং’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারুকী এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গণভোট হচ্ছে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার মূল জায়গা। সেটা করার উপায় হচ্ছে গণভোটে গিয়ে হ্যাঁ ভোট দেওয়া। তাহলে আমাদের ভবিষ্যত নিশ্চিত হবে এবং আর কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস করবে না।

ফারুকী আরও বলেন, আমরা প্রায় রেসের শেষ পর্যায়ে আছি। ১২ ফেব্রুয়ারি বেশি দূর নেই। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই মিলে স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন দেখতে পাই। যে ডেমোক্রেসির অভাবে দেশে ফ্যাসিবাদ চেপে বসেছিল এটা থেকে আমরা মুক্তি পাই।

অনুষ্ঠানে ক্যামেরা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তিতুমীর কলেজের আশরাফুজ্জামান আনন্দ। প্রথম রানারআপ হিসেবে নির্বাচিত হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাহাদী শফিক অমি, দ্বিতীয় রানারআপ হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এস এম নাহিয়ান রেজা।

ফোন ফটোগ্রাফি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের তানভীর হোসাইন। প্রথম রানারআপ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াজ উদ্দিন এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বুলবুল হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি) উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আলমগীর হোসেন। তিনি বলেন, সৃজনশীল চর্চা ও সংস্কৃতিচর্চার বিকাশে তরুণদের সম্পৃক্ততা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ স্টালিন। তিনি বলেন, আলোকচিত্রের মাধ্যমে সময় ও সমাজের বাস্তবতা তুলে ধরার সুযোগ তৈরি হয় এবং শিল্পকলা একাডেমি সবসময়ই তরুণ শিল্পীদের পাশে রয়েছে।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বিইউএফটির উপদেষ্টা ও সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ শুধু শিল্পচর্চাই নয়, বরং সমাজে সচেতনতা তৈরির একটি কার্যকর মাধ্যম।

অনুষ্ঠানে অতিথি অব অনার হিসেবে বক্তব্য দেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD