বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

মুখের ক্ষত দ্রুত দূর করার ঘরোয়া উপায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

কামড়ে লেগে, গরম খাবার বা তরল কিছু খেয়ে মুখ পুড়ে বা ফোসকা পড়ে যেতে পারে। এছাড়া দাঁত ব্রাশ করার সময় খোঁচা লেগে মুখের ভিতর ক্ষত হতে পারে। যেকোনো কারণে মুখে বা ঠোঁটের ভেতরের অংশে ক্ষত হলে বেশ কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই সমস্যা থেকে মুক্তি পতে ঘরেই কিছু উপায় অবলম্বন করতে পারেন। চলুন জেনে নিই এমন কয়েটি পদ্ধতি-

কয়েকটি তুলসি পাতা পানিতে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। তুলসি পাতাসহ ওই পানি দিনে অন্তত তিন থেকে চারবার খেতে পারলে মুখের ঘা দ্রুত সেরে যাবে এবং একই সঙ্গে মুখের ঘা হওয়ার প্রবণতাও কমিয়ে দেবে।

এক চামচ নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে অন্তত ৩-৪ চারবার মুখের ক্ষত স্থানে লাগান। মধু ছাড়া শুধু নারকেলের দুধ দিয়েও ক্ষত স্থানে আলতো করে মালিশ করতে পারেন। দেখবেন মুখের ঘা বা ক্ষত দ্রুত সেরে যাবে।

যষ্টিমধু মুখের ঘা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ১ চামচ যষ্টিমধু, ২ কাপ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর এই যষ্টিমধু ভেজানো পানি দিয়ে দিনের মধ্যে ৪-৫ বার কুলকুচি করুন। দ্রুত উপকার পাবেন।

দ্রুত ব্যথা এবং জ্বালা কমাতে টি-ব্যাগ অত্যন্ত কার্যকরী একটি উপাদান। একটি টি-ব্যাগ ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে সেটিকে ঘায়ের জায়গায় লাগান। দেখবেন ব্যথা-বেদনা আর মুখের ক্ষত- উভয়ই সেরে যাবে।

অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার রস মুখের ঘা দ্রুত কমিয়ে দিতে সক্ষম। অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার রস হল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, যার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফিংগাল, অ্যান্টিভাইরাল উপাদান দ্রুত ক্ষত সারিয়ে দিতে পারে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD